দীর্ঘ সাত বছর পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠেয় এ সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর তৃতীয় সমাবর্তন আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
জানা যায়, নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী সম্প্রতি বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে তৃতীয় সমাবর্তনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।
সাক্ষাৎকালে উপাচার্য নোবিপ্রবির শিক্ষা, গবেষণা, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির উপস্থিতির সম্মতিতে নোবিপ্রবি পরিবার আনন্দিত বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তাঁর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন