বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুবিতে ছাত্রলীগের পোস্টার নিয়ে ছাত্রদলের প্রতিবাদ, জড়িতদের শাস্তির দাবি

ছবিঃ বিপ্লবী বার্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক পোস্টার লাগানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পাশাপাশি তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি জানায় শাখা ছাত্রদল নেতৃবৃন্দরা।

বুধবার (১৩ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্য সচিব আবুল বাশারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম, প্রচারণা কিংবা পোস্টার-ব্যানার প্রদর্শন গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং আইন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে পোস্টার লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করার আহ্বান জানিয়েছে ছাত্রদল। একই সঙ্গে প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, "ক্যাম্পাসের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি পতিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"

শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "ছাত্রলীগ একটি নিষিদ্ধ ছাত্র সংগঠন। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে ক্যাম্পাস বা এর আশেপাশে কোনো রকম কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।"

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, "যারা আমাদের ক্যাম্পাসে এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাই ও যারা নিষিদ্ধ ছাত্রলীগের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।"

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কুবিতে ছাত্রলীগের পোস্টার নিয়ে ছাত্রদলের প্রতিবাদ, জড়িতদের শাস্তির দাবি

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা