বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

ছবিঃ বিপ্লবী বার্তা

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির (রেজি: নং- বি-১৯৫১) নাম ভাঙিয়ে এবং ভুয়া পরিচয় দিয়ে জেলেদের সাথে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সমিতির কেন্দীয় কমিটির সভাপতি ইসরাইল পন্ডিত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত লিখিত অভিযোগে বলেন, "কথিত বজলুর রহমান বাবুল আমার (প্রতিষ্ঠাতা সভাপতি) স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন। জেলেদের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও তিনি নিজেকে 'বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি' কথিত সভাপতি দাবি করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ভাঙ্গিয়েও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন, যা দল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অথচ তিনি বিএনপির কোনো কমিটির সাথেও যুক্ত ছিলেন না।"

সংবাদ সম্মেলনে অবিলম্বে এসব অবৈধ প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র সরকারের কাছে আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। অন্যথায়, সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর), সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহাজন, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম (নজিবুল), সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, এবং বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নার্গিস আক্তার ইভা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির (রেজি: নং- বি-১৯৫১) নাম ভাঙিয়ে এবং ভুয়া পরিচয় দিয়ে জেলেদের সাথে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সমিতির কেন্দীয় কমিটির সভাপতি ইসরাইল পন্ডিত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত লিখিত অভিযোগে বলেন, "কথিত বজলুর রহমান বাবুল আমার (প্রতিষ্ঠাতা সভাপতি) স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন। জেলেদের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও তিনি নিজেকে 'বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি' কথিত সভাপতি দাবি করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ভাঙ্গিয়েও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন, যা দল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অথচ তিনি বিএনপির কোনো কমিটির সাথেও যুক্ত ছিলেন না।"

সংবাদ সম্মেলনে অবিলম্বে এসব অবৈধ প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র সরকারের কাছে আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। অন্যথায়, সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর), সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহাজন, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম (নজিবুল), সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, এবং বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নার্গিস আক্তার ইভা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা