বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুরের শ্রীপুরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা  কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের এ সহায়তা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সাগর সাংমা সাধারণ সম্পাদক সুব্রত মারাক শুভ,ভাইস চেয়ারম্যান নুয়েল সাংমা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা তৈরিতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা  কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের এ সহায়তা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সাগর সাংমা সাধারণ সম্পাদক সুব্রত মারাক শুভ,ভাইস চেয়ারম্যান নুয়েল সাংমা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা তৈরিতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা