রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন 'নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'-এর ৩৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. একরাম হোসেন ফাহিম সভাপতি এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শহিদুল হক রিমন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি শাহ আলম তানভীর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান ফারুক এবং সাংগঠনিক সম্পাদক মো. নুর আলম।
নবগঠিত কমিটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সভাপতি মো. একরাম হোসেন ফাহিম বলেন, 'আমাদের প্রধান লক্ষ্য সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত নোয়াখালী জেলার সকল শিক্ষার্থীর সঠিক তথ্য ও ডাটা সংরক্ষণ করা। এছাড়া দূর-দূরান্ত থেকে আসা রানিং শিক্ষার্থীদের আবাসিক সমস্যা নিরসনে কাজ করা এবং অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে বই ক্রয়ে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।'
সাধারণ সম্পাদক শহিদুল হক রিমন বলেন, 'শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও অ্যাকাডেমিক সাফল্য অর্জনে সংগঠনটি সর্বদা পাশে থাকবে। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া, বার্ষিক শিক্ষা সফর, নিয়মিত সাপ্তাহিক ও মাসিক শিক্ষা সেমিনার এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উৎফুল্ল রেখে সুচারুভাবে পড়াশোনা শেষ করতে পারবে এবং পিতা-মাতার স্বপ্ন পূরণে সক্ষম হবে।'

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন