বিপ্লবী বার্তা

মূল পাতা

প্রবাস

গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রত্যয়

যুক্তরাজ্যের তিন বাংলাদেশ মিশনে ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’

ইউকে প্রতিবেদক
ইউকে প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ
যুক্তরাজ্যের তিন বাংলাদেশ মিশনে ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’
ছবি: বিপ্লবী বার্তা

৫ই আগস্টের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনাকে ধারণ করে যুক্তরাজ্যের তিনটি প্রধান কূটনৈতিক মিশনে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেছেন ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’-এর প্রতিনিধিরা। দিনটি উপলক্ষে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনটি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানায়।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত প্রধান স্মৃতিসভায় ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’-এর যুগ্ম সদস্য সচিব ফারিয়া ফাহি ৫ই আগস্টের ঐতিহাসিক গুরুত্ব ও অর্জনের কথা স্মরণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রবাসীদের দায়িত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, প্রশিক্ষণ সচিব খন্দকার আনাস আহমেদ এবং সংগঠক এমদাদ।

একই দিনে ম্যানচেস্টারে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে আয়োজিত বিশেষ কর্মসূচিতে ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনের সদস্য সচিব এম. ডি. এম. এ. হেমাল।

অন্যদিকে বার্মিংহামের বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ‘বার্মিংহাম অ্যান্ড মিডল্যান্ডস’-এর সংগঠক সাইফুর রাজা চৌধুরী, দপ্তর সম্পাদক মো. নাহিদুল হক নীরব এবং সংগঠক জুবায়ের।

অনুষ্ঠানমালা শেষে এক যৌথ বার্তায় এনসিপি ইউকে অ্যালায়েন্স-এর নেতারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও জাতীয় ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই অর্জনের ধারাকে সমুন্নত রেখে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা আরও জোরদার করতে হবে। যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে এনসিপি ইউকে অ্যালায়েন্স ভবিষ্যতে দেশের প্রতিটি গণতান্ত্রিক অগ্রযাত্রা ও প্রবাসীদের কল্যাণে সর্বদা দায়িত্বশীল ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স জুলাই অভ্যুত্থান দিবস ৫ই আগস্ট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

যুক্তরাজ্যের তিন বাংলাদেশ মিশনে ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

৫ই আগস্টের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনাকে ধারণ করে যুক্তরাজ্যের তিনটি প্রধান কূটনৈতিক মিশনে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেছেন ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’-এর প্রতিনিধিরা। দিনটি উপলক্ষে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনটি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানায়।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত প্রধান স্মৃতিসভায় ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’-এর যুগ্ম সদস্য সচিব ফারিয়া ফাহি ৫ই আগস্টের ঐতিহাসিক গুরুত্ব ও অর্জনের কথা স্মরণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রবাসীদের দায়িত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, প্রশিক্ষণ সচিব খন্দকার আনাস আহমেদ এবং সংগঠক এমদাদ।

একই দিনে ম্যানচেস্টারে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে আয়োজিত বিশেষ কর্মসূচিতে ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনের সদস্য সচিব এম. ডি. এম. এ. হেমাল।

অন্যদিকে বার্মিংহামের বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ‘বার্মিংহাম অ্যান্ড মিডল্যান্ডস’-এর সংগঠক সাইফুর রাজা চৌধুরী, দপ্তর সম্পাদক মো. নাহিদুল হক নীরব এবং সংগঠক জুবায়ের।

অনুষ্ঠানমালা শেষে এক যৌথ বার্তায় এনসিপি ইউকে অ্যালায়েন্স-এর নেতারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও জাতীয় ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই অর্জনের ধারাকে সমুন্নত রেখে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা আরও জোরদার করতে হবে। যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে এনসিপি ইউকে অ্যালায়েন্স ভবিষ্যতে দেশের প্রতিটি গণতান্ত্রিক অগ্রযাত্রা ও প্রবাসীদের কল্যাণে সর্বদা দায়িত্বশীল ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা