বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জাবিতে ‘জুলাই আপরাইজিং রান ২০২৬’ অনুষ্ঠিত

ছবি: বিপ্লবী বার্তা

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই আপরাইজিং রান ২০২৬’ শীর্ষক মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ ম্যারাথনের উদ্বোধন করা হয়। 

​ম্যারাথনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, 'আমরা জুলাই ধারণ করতে ব্যর্থ হয়েছি। আমরা চেয়েছিলাম রাষ্ট্রের বিচারবিভাগ, প্রশাসন, প্রতিরক্ষা বাহিনীসহ সব গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করবে এবং দুর্নীতি বন্ধ হয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। কিন্তু জুলাইয়ের পরে শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কার্যত কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি। বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসীন হওয়ার সময় যে কথাগুলো বলেছিল, তারা নিজেদের সঙ্গেই আবার প্রতারণা করছে। যে রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে, তারা সেই ত্যাগের মূল্যায়ন না করলে তরুণ সমাজ আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।'

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, 'শত শত শহীদ ও ত্যাগের বিনিময়ে পাওয়া এই জুলাই ও আগস্ট মাসকে স্মরণীয় করে রাখতে এবং যুগে যুগে যারা ফ্যাসিস্ট হতে চায় তাদের একটি বার্তা দিতেই আমাদের আজকের এই আয়োজন। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে কখনো ম্যারাথন, কখনো মিছিল-মিটিংয়ের মধ্য দিয়ে আমরা এই জুলাইকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেব।'

​ম্যারাথনটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জীববিজ্ঞান অনুষদ, মীর মশাররফ হোসেন হল, ক্যাফেটেরিয়া, ছাত্রী হলসমূহ এবং চৌরঙ্গী প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এছাড়াও ​ম্যারাথনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ইভেন্ট টি-শার্ট, রানিং কিট, জাতীয় পতাকা প্রদান করা হয়।

জাবি ছাত্র শিবির শিবির ম্যারাথন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

জাবিতে ‘জুলাই আপরাইজিং রান ২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা