বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ছবিঃ বিপ্লবী বার্তা

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে বাগেরহাট খান জাহান আলী মাজারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার যৌথ আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

সভায় সভাপতিত্ব করেন কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। সভার শুরুতে বিগত অধিবেশনের কার্যবিবরণী পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা।

ত্রৈমাসিক সভায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, যৌন ও প্রজনন অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গত মাসে কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।

সভায় বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, বাগেরহাট উপজেলায় ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। এটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যদের সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এছাড়া ওয়ার্ড পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর একটি তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সহজেই সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেন।

বক্তারা বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক স্থানীয় শাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী, যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও সুশীল সমাজের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যরা আগামীতেও নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন শেখ হায়দার আলী, সেলিনা বেগম, রেক্সোনা খাতুন, আবু হানিফ, রাজিব সাহা, শারমিন খাতুন, শফিকুর রহমান ও ফাতেমা খাতুন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা।

বাগেরহাট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০১ আগস্ট ২০২৬

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা