বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

পদত্যাগ করেছেন জাবির প্রক্টর

পদত্যাগ করেছেন জাবির প্রক্টর
অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। ছবিঃ সংগ্রীহীত

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম প্রক্টর পদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে নতুন প্রক্টরের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

​অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

২৯ জুলাই অপরাহ্ণ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

পদত্যাগের কারণ জানতে একাধিকবার তাঁর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পদত্যাগ করেছেন জাবির প্রক্টর

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম প্রক্টর পদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে নতুন প্রক্টরের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

​অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

২৯ জুলাই অপরাহ্ণ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

পদত্যাগের কারণ জানতে একাধিকবার তাঁর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা