বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জাবির মৃৎমঞ্চে ‘মেঘবরণ’

জাবির মৃৎমঞ্চে ‘মেঘবরণ’
গ্রাফিক্স: বিপ্লবী বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘মেঘের আঙিনায় শ্রাবনের আহ্বান’ স্লোগান ধারণ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেঘবরন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। 

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন সংলগ্ন মৃৎমঞ্চে মনোরম এই সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। 

আয়োজকেরা জানান, অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বর্ষা ঋতুকে ঘিরে রচিত কবিতা আবৃত্তি, গান ও চিত্তাকর্ষক নৃত্য পরিবেশনা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এছাড়াও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের বিশেষ পরিবেশনা থাকবে। 

​অনুষ্ঠানের আয়োজক, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং ‘নাট্যম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ এর প্রতিষ্ঠাতা আকাশ সরকার বলেন, “শ্রাবণ মাস প্রায় শেষের দিকে হলেও আমরা চাই ক্যাম্পাসে বর্ষাকে ঘিরে একটি সুন্দর আনন্দঘন অনুষ্ঠান হোক, সবাই বৃষ্টিতে ভিজুক। এই উপলক্ষে আগামী ৩১ জুলাই সকাল ১০টা থেকে মৃৎমঞ্চে আমাদের আয়োজন শুরু হচ্ছে। অনুষ্ঠানে সবার আমন্ত্রণ রইল। আশা করি, সবাই এটি উপভোগ করবেন এবং আমরা একসঙ্গে নাচ-গানে বর্ষা উদ্‌যাপন করব।”

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জাবির মৃৎমঞ্চে ‘মেঘবরণ’

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘মেঘের আঙিনায় শ্রাবনের আহ্বান’ স্লোগান ধারণ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেঘবরন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। 

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন সংলগ্ন মৃৎমঞ্চে মনোরম এই সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। 

আয়োজকেরা জানান, অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বর্ষা ঋতুকে ঘিরে রচিত কবিতা আবৃত্তি, গান ও চিত্তাকর্ষক নৃত্য পরিবেশনা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এছাড়াও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের বিশেষ পরিবেশনা থাকবে। 

​অনুষ্ঠানের আয়োজক, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং ‘নাট্যম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ এর প্রতিষ্ঠাতা আকাশ সরকার বলেন, “শ্রাবণ মাস প্রায় শেষের দিকে হলেও আমরা চাই ক্যাম্পাসে বর্ষাকে ঘিরে একটি সুন্দর আনন্দঘন অনুষ্ঠান হোক, সবাই বৃষ্টিতে ভিজুক। এই উপলক্ষে আগামী ৩১ জুলাই সকাল ১০টা থেকে মৃৎমঞ্চে আমাদের আয়োজন শুরু হচ্ছে। অনুষ্ঠানে সবার আমন্ত্রণ রইল। আশা করি, সবাই এটি উপভোগ করবেন এবং আমরা একসঙ্গে নাচ-গানে বর্ষা উদ্‌যাপন করব।”

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা