বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

৯৮ হাজার ভারতীয় ব্লেড-মদসহ আটক ২

৯৮ হাজার ভারতীয় ব্লেড-মদসহ আটক ২
ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় ১৫ বোতল মদ ও ৯৮ হাজার পিস জিলেট ব্লেড জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের আত্রাখালী এলাকা এবং পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার লেঙ্গুরা গ্রামের হেলাল মিয়ার ছেলে বুরহান উদ্দিন (২০) এবং পৌরশহরের বুরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস সালাম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মালিকবিহীন ট্রাক অপসারণের সময় ওই এলাকা দিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় বস্তাবন্দি অবস্থায় ভারতীয় ৯৮ হাজার পিস জিলেট ব্লেড বহন করা হচ্ছিল। এ সময় অটোরিকশাচালক আব্দুস সালামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ব্লেড জব্দ করা হয়।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের আত্রাখালী এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় মদসহ বুরহান উদ্দিনকে আটক করে পুলিশ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নেত্রকোনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

৯৮ হাজার ভারতীয় ব্লেড-মদসহ আটক ২

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা