বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

​জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি শ্রাবণী, সম্পাদক রাফি

ছবিঃ বিপ্লবী বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন সভাপতি হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মারুফা ইসলাম (শ্রাবণী) এবং সাধারণ সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী আব্দুল্লাহ আর-রাফি দায়িত্ব পেয়েছেন।

​আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির তথ্য জানানো হয়।

​সংগঠনটির নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল ইসলাম, তানজিদ আদর, ওসমান সরদার, আদিত্য বিশ্বাস, কাঙ্ক্ষিতা কুণ্ডু লগ্ন, স্নেহাসিস অধিকারী, শামীমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস আঁখি, আবু বকর সাদ, উর্মি চক্রবর্তী ও রাকিব। 

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রাকিব পরামানিক ও মো. রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাফিজ ইকবাল এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে নাফিজ-আল-জাকারিয়া ও মাইমুন নাহার রিনি দায়িত্ব পেয়েছেন।

​নবগঠিত কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আমির হামজা। তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে মাহিয়া মাহি ও শরীফ বায়েজিদ, তথ্য সংগ্রহকারী (ডেটা কালেক্টর) হিসেবে তাসরিফ হুসাইন এবং কল্যাণ ও সমাজসেবা সম্পাদক হিসেবে সায়েম দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সুরভি কেয়া, শ্রাবণী তাবাসসুম, রাকিব শেখ, অর্ঘ সাহা দীপ্ত, সুরাইয়া আক্তার রুমি ও মৌরিন দিয়া।

​নবনির্বাচিত সভাপতি মারুফা ইসলাম (শ্রাবণী) বলেন, “রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির স্লোগান ‘এসো মিলিত হই চন্দনার নির্মল স্রোতধারায়’—এই চেতনাকে ধারণ করে জেলা ছাত্রকল্যাণ সমিতির নারী সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের। আমি এই দায়িত্বকে জেলার ঐক্য, সংস্কৃতি, পারস্পরিক সহযোগিতা এবং সবার কল্যাণে আন্তরিকভাবে কাজ করার একটি সুযোগ হিসেবে বিবেচনা করছি।”

​নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আর-রাফি বলেন, “রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। আমার ওপর অর্পিত এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। আমি চাই, এই সংগঠন রাজবাড়ীর প্রতিটি শিক্ষার্থীর জন্য আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠুক।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৯ জুলাই ২০২৬

​জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি শ্রাবণী, সম্পাদক রাফি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা