জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭৫ দিনের বিচারহীনতা ও প্রশাসনিক গাফিলতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে ‘নারী নিরাপত্তা মঞ্চ’–এর ব্যানারে একদল শিক্ষার্থী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অর্থনীতি ৫২তম ব্যাচের শিক্ষার্থী নাযিহা নাওয়ার বলেন, “গত ১২ মে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার ৭৫ দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। ৫ আগস্টের পর থেকে ক্যাম্পাসে নারীরা ধীরে ধীরে অনিরাপদ হয়ে উঠেছে। আমরা বারবার প্রশাসনের কাছে নিপীড়ন সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।”
প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভেতরে একজন শিক্ষার্থীকে রাতের অন্ধকারে টেনে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টার মতো ঘটনার পরও প্রশাসন এবং রাষ্ট্রের ইন্টেলিজেন্স টিম আসামিকে শনাক্ত করতে পারেনি, যা তাদের চরম ব্যর্থতা। নিরাপত্তা নিশ্চিত করার নামে প্রশাসন কেবল কাঁটাতারের বেড়া দিয়েছে, যা মোটেও কোনো টেকসই সমাধান নয়।”
নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিতে ‘নারী নিরাপত্তা মঞ্চ’ এর পক্ষ থেকে কুইক রেসপন্স টিম গঠন, জরুরি হটলাইন নম্বর চালু এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে প্রশাসনকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান নাযিহা নাওয়ার।
মানববন্ধনে বিপ্লবী ছাত্রমৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরি বলেন, ”বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার্থীর সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা, অথচ আজ আমরা এখানে অনিরাপদ বোধ করছি। ৭৫ দিন পেরিয়ে গেলেও প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত বা আসামির খোঁজ করতে পারেনি। প্রশাসন শুধু কাঁটাতারের বেড়া দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে।”
তিনি আরও বলেন, “আমরা জানি না ওই রেপিস্ট এর মধ্যে অন্য কারও সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে কি না। প্রশাসন যদি মনে করে নারী নিরাপত্তা মঞ্চ চুপ হয়ে গেছে, তবে তারা ভুল ভাবছে। আমরা প্রয়োজনে অনশন বা অবস্থান কর্মসূচিতে যাব, তবু শেষ পর্যন্ত এর বিচার দেখে ছাড়ব।”

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন