বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জাকসুর উদ্যোগে মোবাইল চার্জিং পয়েন্ট উদ্বোধন

ছবি: বিপ্লবী বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের সুবিধার্থে দুটি মোবাইল চার্জিং স্টেশন উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় চার্জিং স্টেশন দুটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব। তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক ও ব্যক্তিগত জীবনে মোবাইল ফোন একটি অপরিহার্য প্রযুক্তি। সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এ ধরনের চার্জিং সুবিধা অত্যন্ত কার্যকর হবে। শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগ গ্রহণ করায় তিনি 'জাকসু' ও 'রাইজ'কে ধন্যবাদ জানান। একই সঙ্গে এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেওয়া অনুরূপ উদ্যোগেরও প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অন্যান্য ছাত্রসংগঠন শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে।

অনুষ্ঠানে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বলেন, আধুনিক যুগে মোবাইল ফোন একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। দূর-দূরান্ত থেকে ক্যাম্পাসে আসা অনেক শিক্ষার্থী মোবাইলে চার্জ না থাকায় প্রয়োজনীয় কাজ সময়মতো সম্পন্ন করতে পারেন না। শিক্ষার্থীদের এই সমস্যার সমাধানে রাইজের সহযোগিতায় টিএসসি ও কেন্দ্রীয় পাঠাগার এলাকায় দুটি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানেও এ ধরনের চার্জিং পয়েন্ট স্থাপনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এটি জাকসুর একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ। টিএসসি ক্যাম্পাসের অন্যতম প্রাণকেন্দ্র, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থীর সমাগম ঘটে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। ফলে সেখানে চার্জিং পয়েন্ট স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবেন।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অটোমেশন কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফ্রি ইন্টারনেট জোন চালু থাকলেও এর গতি সন্তোষজনক নয়। প্রশাসনের সহযোগিতা পেলে দ্রুতই ইন্টারনেট সেবার মানোন্নয়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাকসুর নেতৃবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাবি শিক্ষার্থী জাকসু

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৬ জুলাই ২০২৬

জাকসুর উদ্যোগে মোবাইল চার্জিং পয়েন্ট উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা