বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ছবি : বিপ্লবী বার্তা

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার  বাজনাব এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন নাফিজ ও স্বাধীন। তারা দুজনেই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগির গাড়ি (ঘটনার সময় গাড়ি খালি ছিল) পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘ/র্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা শেষ করে আনন্দের সাথেই ছেলেরা বাড়ি ফিরছিল। হঠাৎ চোখের পলকে একটি পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই পরীক্ষার আনন্দ বিষাদে রূপ নিল।

পরীক্ষা শেষ হওয়ার পরপরই দুই মেধাবী ছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং আব্দুল মান্নান ভূঁইয়া কলেজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করেছে পুলিশ। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে, জানান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৮ জুলাই ২০২৬

শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার  বাজনাব এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন নাফিজ ও স্বাধীন। তারা দুজনেই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগির গাড়ি (ঘটনার সময় গাড়ি খালি ছিল) পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘ/র্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা শেষ করে আনন্দের সাথেই ছেলেরা বাড়ি ফিরছিল। হঠাৎ চোখের পলকে একটি পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই পরীক্ষার আনন্দ বিষাদে রূপ নিল।

পরীক্ষা শেষ হওয়ার পরপরই দুই মেধাবী ছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং আব্দুল মান্নান ভূঁইয়া কলেজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করেছে পুলিশ। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে, জানান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা