বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

আফতাবনগরে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্নহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ

রাজধানীর আফতাবনগরের একটি আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে মনিকা (২৬) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে আফতাবনগরের ডমিনেন্ট মুন প্লাজা ভবনে এ ঘটনা ঘটে।

জানা যায় নিহত মনিকা ও তার স্বামী প্রায় তিন বছর ধরে ভবনটির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তাদের একটি ৭ বছর বয়সী সন্তান রয়েছে। ঘটনার সময় মনিকার স্বামী দুই দিনের ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন।

মনিকার বোন মৌ জানান, বিকেলে মনিকা ভবনের তিনতলায় চাবি আনতে যান। প্রায় ১০ মিনিট পার হলেও তিনি ফিরে না আসায় খোঁজ করতে বের হন মৌ। তিনতলায় না পেয়ে তিনি ছাদে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার বোন ছাদ থেকে নিচে লাফ দিচ্ছেন।

মৌ আরও জানান, মনিকা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ঘটনার সময় বাসায় মনিকা, তার বোন মৌ অবস্থান করছিলেন।

খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনাস্থলে এসআই কবির হোসেন পরিদর্শন করেন। পুলিশ জানায়, থানার  ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এসআই কবির হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আত্মহত্যা আফতাবনগর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আফতাবনগরে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্নহত্যা

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

রাজধানীর আফতাবনগরের একটি আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে মনিকা (২৬) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে আফতাবনগরের ডমিনেন্ট মুন প্লাজা ভবনে এ ঘটনা ঘটে।

জানা যায় নিহত মনিকা ও তার স্বামী প্রায় তিন বছর ধরে ভবনটির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তাদের একটি ৭ বছর বয়সী সন্তান রয়েছে। ঘটনার সময় মনিকার স্বামী দুই দিনের ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন।

মনিকার বোন মৌ জানান, বিকেলে মনিকা ভবনের তিনতলায় চাবি আনতে যান। প্রায় ১০ মিনিট পার হলেও তিনি ফিরে না আসায় খোঁজ করতে বের হন মৌ। তিনতলায় না পেয়ে তিনি ছাদে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার বোন ছাদ থেকে নিচে লাফ দিচ্ছেন।

মৌ আরও জানান, মনিকা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ঘটনার সময় বাসায় মনিকা, তার বোন মৌ অবস্থান করছিলেন।

খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনাস্থলে এসআই কবির হোসেন পরিদর্শন করেন। পুলিশ জানায়, থানার  ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এসআই কবির হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা