বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে চোরাই পথে দেশে ভারতীয় বা বিদেশি গরু প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ শনিবার (২৩ মে) রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "পশুর হাটে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও প্রতারণা এড়াতে জাল টাকা সনাক্তকরণ মেশিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।"

সরকারি তথ্য অনুযায়ী, আগামী ২৮ মে দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট।

চলতি বছর দেশে কোরবানির পশুর সামগ্রিক চাহিদা ও জোগানের একটি চিত্রও তুলে ধরা হয়। সরকারের দেওয়া তথ্য মতে, এবার কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশেই পশু প্রস্তুত রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। ফলে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এবার কোরবানিযোগ্য পশুর মধ্যে রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি গরু-মহিষ, ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৬৫৫টি অন্যান্য প্রজাতির প্রাণী। দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ পথে পশু প্রবেশ কঠোরভাবে দমন করা হচ্ছে বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।

বিজিবি প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৩ মে ২০২৬

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে চোরাই পথে দেশে ভারতীয় বা বিদেশি গরু প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ শনিবার (২৩ মে) রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "পশুর হাটে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও প্রতারণা এড়াতে জাল টাকা সনাক্তকরণ মেশিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।"

সরকারি তথ্য অনুযায়ী, আগামী ২৮ মে দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট।

চলতি বছর দেশে কোরবানির পশুর সামগ্রিক চাহিদা ও জোগানের একটি চিত্রও তুলে ধরা হয়। সরকারের দেওয়া তথ্য মতে, এবার কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশেই পশু প্রস্তুত রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। ফলে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এবার কোরবানিযোগ্য পশুর মধ্যে রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি গরু-মহিষ, ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৬৫৫টি অন্যান্য প্রজাতির প্রাণী। দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ পথে পশু প্রবেশ কঠোরভাবে দমন করা হচ্ছে বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা