বিপ্লবী বার্তা

মূল পাতা

খেলা

মেক্সিকোতে ফুটবল সম্রাট পেলের ৩১ ফুটের ভাস্কর্য উন্মোচন

মেক্সিকোতে ফুটবল সম্রাট পেলের ভাস্কর্য উন্মোচন। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতি অনন্য সম্মান জানাল মেক্সিকো। ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলের ঐতিহাসিক কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে দেশটির গুয়াদালাহারা শহরের জালিস্কো স্টেডিয়ামের বাইরে ‘প্লাজা ব্রাজিল’ চত্বরে ফুটবল সম্রাটের একটি বিশাল ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ব্রোঞ্জের তৈরি ৩১ ফুট (৯.৫ মিটার) উঁচু এই ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

পেলের এই স্মারক ভাস্কর্যটির পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক যোগসূত্র। ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিল যখন বিশ্বচ্যাম্পিয়ন হয়, তখন দলটির প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল এই জালিস্কো স্টেডিয়ামেই। মেক্সিকোর দর্শকদের অভূতপূর্ব সমর্থন আর ভালোবাসার কারণে পেলে ও ব্রাজিল দল এই শহরের প্রেমে পড়েছিল।

জালিস্কো অঙ্গরাজ্যের গভর্নর পাবলো লেমুস বলেন, “পেলের মতো একজন মহান খেলোয়াড়ের এই বিশাল ভাস্কর্যটি জালিস্কোর মানুষ এবং সব ফুটবলপ্রেমীর জন্য বিশ্বকাপের এক অসাধারণ উপহার।” আসন্ন বিশ্বকাপে স্টেডিয়ামে আসা দর্শনার্থীদের জন্য এটি একটি অন্যতম প্রধান আকর্ষণীয় নিদর্শনে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যদিও এবারের বিশ্বকাপের কোনো ম্যাচ জালিস্কো স্টেডিয়ামে রাখা হয়নি, তবে গুয়াদালাহারা স্টেডিয়াম প্রথম রাউন্ডের ৪টি ম্যাচের আয়োজন করবে। আগামী ১২ জুন দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে শুরু হয়ে পর্যায়ক্রমে ১৮ জুন স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, ২৩ জুন কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো এবং ২৬ জুন উরুগুয়ে বনাম স্পেনের হাইভোল্টেজ ম্যাচগুলো এখানে অনুষ্ঠিত হবে।

পেলে ফুটবল সম্রাট ভাস্কর্য উন্মোচন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২২ মে ২০২৬

মেক্সিকোতে ফুটবল সম্রাট পেলের ৩১ ফুটের ভাস্কর্য উন্মোচন

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতি অনন্য সম্মান জানাল মেক্সিকো। ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলের ঐতিহাসিক কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে দেশটির গুয়াদালাহারা শহরের জালিস্কো স্টেডিয়ামের বাইরে ‘প্লাজা ব্রাজিল’ চত্বরে ফুটবল সম্রাটের একটি বিশাল ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ব্রোঞ্জের তৈরি ৩১ ফুট (৯.৫ মিটার) উঁচু এই ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

পেলের এই স্মারক ভাস্কর্যটির পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক যোগসূত্র। ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিল যখন বিশ্বচ্যাম্পিয়ন হয়, তখন দলটির প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল এই জালিস্কো স্টেডিয়ামেই। মেক্সিকোর দর্শকদের অভূতপূর্ব সমর্থন আর ভালোবাসার কারণে পেলে ও ব্রাজিল দল এই শহরের প্রেমে পড়েছিল।

জালিস্কো অঙ্গরাজ্যের গভর্নর পাবলো লেমুস বলেন, “পেলের মতো একজন মহান খেলোয়াড়ের এই বিশাল ভাস্কর্যটি জালিস্কোর মানুষ এবং সব ফুটবলপ্রেমীর জন্য বিশ্বকাপের এক অসাধারণ উপহার।” আসন্ন বিশ্বকাপে স্টেডিয়ামে আসা দর্শনার্থীদের জন্য এটি একটি অন্যতম প্রধান আকর্ষণীয় নিদর্শনে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যদিও এবারের বিশ্বকাপের কোনো ম্যাচ জালিস্কো স্টেডিয়ামে রাখা হয়নি, তবে গুয়াদালাহারা স্টেডিয়াম প্রথম রাউন্ডের ৪টি ম্যাচের আয়োজন করবে। আগামী ১২ জুন দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে শুরু হয়ে পর্যায়ক্রমে ১৮ জুন স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, ২৩ জুন কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো এবং ২৬ জুন উরুগুয়ে বনাম স্পেনের হাইভোল্টেজ ম্যাচগুলো এখানে অনুষ্ঠিত হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা