ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ট্রাক্টরের যন্ত্রাংশ ও পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার গণপিটুনিতে মো. রাজ্জাক বয়াতী (৫০) নামের এক পেশাদার চোর নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মুন্সিবাড়ীর সামনে এই ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক বয়াতী উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মো. সুলতান বয়াতীর ছেলে। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র হালদার ও থানা পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে বাঁশবুনিয়া গ্রামের হায়দার আলী মুন্সির একটি ট্রাক্টর মেশিনের বিভিন্ন ধরনের পার্টস বা যন্ত্রাংশ খুলে নেয় চোর চক্র। এরপর তারা ওই বাড়ীর পাশের পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে ওঠে।
বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন চোরদের ধাওয়া করে। এ সময় চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজ্জাক বয়াতীকে হাতেনাতে ধরে ফেলে জনতা। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মো. রাজ্জাক বয়াতী একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কাঠালিয়া থানাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও চুরির মামলা রয়েছে।
ঘটনার বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই গণপিটুনির ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরাধী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন