বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফশিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।
নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে দেয়। পরে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
এনএসসি জানিয়েছিল, নতুন এই কমিটি তিন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ীই নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক বোর্ড।
উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত বছরের অক্টোবরে। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ছয় মাস পূর্ণ হওয়ার আগেই ভেঙে দেওয়া হয়।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন