বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ধারের ১০০ টাকা জন্য পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

সুনীলের মরদেহবাহী এম্বুলেন্স।ছবি: বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে মাত্র ১০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে সুনীল পাহান (৪০) নামের এক আদিবাসী যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ জগলু পাহান নামের একজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাত ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পল্লীতে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত সুনীল পাহান ওই গ্রামের মৃত বাগান পাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার মূল অভিযুক্ত প্রসেনজিৎ মান্দা উপজেলার বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি কাকশা গ্রামে ঘরজামাই হিসেবে থাকতেন। গতকাল রাতে প্রসেনজিৎ এবং একই গ্রামের কুলি পাহানের ছেলে জগলু পাহান পাওনা টাকার দাবিতে সুনীলের বাড়িতে যান। সেখানে টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রসেনজিৎ বাড়ির উঠানে থাকা বাঁশ দিয়ে সুনীলের মাথায় ও শরীরে আঘাত করেন। বাঁশের প্রচণ্ড আঘাতে সুনীল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে প্রতিবেশীরা সুনীলকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহত সুনীলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে জগলু নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে এবং মূল অভিযুক্ত প্রসেনজিৎকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

গ্রেপ্তার হত্যা আদিবাসী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ১৫ মে ২০২৬

ধারের ১০০ টাকা জন্য পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে মাত্র ১০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে সুনীল পাহান (৪০) নামের এক আদিবাসী যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ জগলু পাহান নামের একজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাত ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পল্লীতে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত সুনীল পাহান ওই গ্রামের মৃত বাগান পাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার মূল অভিযুক্ত প্রসেনজিৎ মান্দা উপজেলার বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি কাকশা গ্রামে ঘরজামাই হিসেবে থাকতেন। গতকাল রাতে প্রসেনজিৎ এবং একই গ্রামের কুলি পাহানের ছেলে জগলু পাহান পাওনা টাকার দাবিতে সুনীলের বাড়িতে যান। সেখানে টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রসেনজিৎ বাড়ির উঠানে থাকা বাঁশ দিয়ে সুনীলের মাথায় ও শরীরে আঘাত করেন। বাঁশের প্রচণ্ড আঘাতে সুনীল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে প্রতিবেশীরা সুনীলকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহত সুনীলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে জগলু নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে এবং মূল অভিযুক্ত প্রসেনজিৎকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা