বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

যেসব অঞ্চলে এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলো হলো— ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা ঝড়ের সময় নৌযান ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া ঝড়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

যেসব অঞ্চলে এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলো হলো— ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা ঝড়ের সময় নৌযান ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা