জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নেতা এস এম তকিউল্লাহ'র গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৯ মে) দিবাগত রাতে জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে পরিত্যক্ত ওই বাড়িতে চোর ঢুকে নগদ অর্থসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
তকিউল্লাহ'র বাবা শরিফ হোসেন বলেন, 'আমার শারীরিক চিকিৎসা ও সহধর্মিণীর চাকুরির সুবিধার্থে আমরা মনোহরদী পৌর এলাকায় বসবাস করে আসতেছি। আমাদের বাড়িতে কেউ থাকে না। তিন দিন আগেও বাড়িতে এসে সব ঠিকঠাক দেখে যাই। গতকাল রাতে কে বা কারা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে স্টিলের শো পিস ভেঙ্গে নগদ অর্থ এবং প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।'
কে বা কারা এমন কাজ করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরেও এমন ঘটনা ঘটতে পারে।
শরীফ হোসেনের স্ত্রী শামসুন্নাহার বলেন, 'বাড়ি থেকে নগদ দেড় লক্ষ টাকা, স্বর্ণ অলঙ্কার এবং প্রয়োজনীয় সামগ্রীসহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।'
প্রতিবেশী মাইন উদ্দিন বলেন, 'খবর পেয়ে এসে ঘরের জিনিসপত্র ওলট পালট দেখেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি এবং এমন ঘটনা যেন না ঘটে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করছি।'
এদিকে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন