দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় ফের বিচ্ছেদ হয়েছে আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার। শনিবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাবিকুন নাহার। তিনি জানান, পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিচ্ছেদের পথ বেছে নেন তারা। সাবিকুন নাহার বলেন, নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করা হলেও নানা কারণে সেই সম্পর্ক টেকেনি। রমজানের চাঁদরাতেই তাদের বিচ্ছেদ হয়। এর আগে গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। প্রথম বিচ্ছেদের পর দুই পরিবারের উদ্যোগে তাদের পুনর্মিলন হয়েছিল।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন