দেশের বিভিন্ন অঞ্চলে রাত ১টা পর্যন্ত ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, নীলফামারী ও পঞ্চগড়ের কিছু অংশেও একই সময়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বিদ্যুৎ চমকানোসহ ঝড়ো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করে বলেছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার এবং নিরাপদ আশ্রয়ে থাকার জন্য।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন