ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ এবার একদম নতুন ইতিহাস লিখতে যাচ্ছে। প্রথমবারের মতো তিন দেশে একসঙ্গে ছড়িয়ে পড়া উদ্বোধনী আয়োজন নিয়ে আসছে এক ভিন্নধর্মী বিশ্বকাপ।
এবারে বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র—এই তিনটিতেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে।
এর মধ্যে কানাডা পর্বে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে তারকা সঞ্জয় দেব। আন্তর্জাতিক মঞ্চে একজন বাংলাদেশি শিল্পীর এমন উপস্থিতি ভক্তদের জন্য বাড়তি গর্বের বিষয় হয়ে উঠছে।
অন্যদিকে, ১১ জুন মেক্সিকো সিটিতে হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবে গ্র্যামি জয়ী ব্যান্ড মানা, পাশাপাশি মঞ্চে থাকবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং বেলিনদা।
তিন দেশে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান—আর তার মাঝেই একজন বাংলাদেশি শিল্পীর আন্তর্জাতিক মঞ্চে জায়গা পাওয়া এই আয়োজনকে দিয়েছে আলাদা মাত্রা।
কানাডার টরন্টোতে আগামী ১২ জুন নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিকরা। ওই ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। তাঁর সঙ্গে পারফর্ম করবেন কানাডার জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে এবং আলেসিয়া কারা। কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরতেই এই তারকাবহুল লাইনআপ সাজিয়েছে ফিফা।
অন্যদিকে, বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১১ জুন মেক্সিকো সিটিতে। সেদিনের ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী মঞ্চে থাকবেন মেক্সিকান পপ ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং বেলিন্ডা।
পরদিন ১২ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে পারফর্ম করবেন বিশ্ব তারকা ক্যাটি পেরি এবং র্যাপার ফিউচারসহ আরও অনেকে। ফিফা জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও শিল্পীর নাম ঘোষণা করা হবে।
২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও তখন উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল একটিমাত্র শহরে। তবে ২০২৬ বিশ্বকাপে দর্শক ও আয়োজক দেশগুলোর বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে ফিফা তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে, যা প্রতিটি ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন