বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ ৫ জন খুন, অভিযোগপত্র ঘিরে বাড়ছে রহস্য

ছবি : বিপ্লবী বার্তা

গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের পাঁচ সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কম্পিউটারে টাইপ করা অভিযোগপত্রে নিহত স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া এবং স্বামীর উপার্জিত ১০ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে। 

শনিবার (৯ মে) সকালে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার একটি প্রবাসী বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৩৫), তাদের তিন মেয়ে মিম (১৬), মারিয়া (৮) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)। 

অভিযুক্ত ফোরকান মিয়া (৪০) গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, প্রতিটি মরদেহের ওপর একটি করে লিখিত অভিযোগপত্র পাওয়া গেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লেখা ওই অভিযোগপত্রে ফোরকান মিয়া দাবি করেন, তার স্ত্রী শারমিন স্বামীর উপার্জিত ১০ লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি কিনেছেন। এছাড়া রাজু নামের এক খালাতো ভাইয়ের সঙ্গে শারমিনের পরকীয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, গত ৩ মে শারমিন, তার কথিত প্রেমিক ও শ্বশুরবাড়ির লোকজন মিলে ফোরকানকে একটি কক্ষে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করেন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, “পাঁচটি মরদেহের ওপরই কম্পিউটারে টাইপ করা অভিযোগপত্রের কপি পাওয়া গেছে। এটি থানায় জমা দেওয়া হয়েছিল কি না, নাকি ঘটনাকে ভিন্ন খাতে নিতে তৈরি করা হয়েছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরকান মিয়া ওই বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে। সকালে দীর্ঘ সময় ঘর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা উঁকি দিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কাপাসিয়া থানা-এ হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গাজীপুর হত্যাকাণ্ড কাপাসিয়া ৫ খুন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ ৫ জন খুন, অভিযোগপত্র ঘিরে বাড়ছে রহস্য

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা