বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

শাপলা চত্বরের গণহত্যার প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল

গণহত্যার প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল। ছবি: বিপ্লবী বার্তা

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার ও শহীদের স্মরণে কিশোরগঞ্জে তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) বাদ মাগরিব ও এশা শহরের পুরাতন থানাস্থ ইসলামি সুপার মার্কেট চত্বরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ সদর উপশাখা এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে ২০১৩ সালের ওই রাতে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিপুল সংখ্যক তাওহীদপ্রিয় জনতা উপস্থিত হয়ে ইতিহাসের সেই নৃশংসতার চিত্র প্রত্যক্ষ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। তৎকালীন সরকারের চালানো সেই অভিযানকে বর্বরোচিত গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে তারা অবিলম্বে এর সুষ্ঠু বিচার এবং প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহানের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: মাওলানা আব্দুল কাদির হাসেমী (আহ্বায়ক, শ্রমিক মজলিস জেলা শাখা), মাওলানা শফিকুল ইসলাম রুহানি (সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা শাখা), মুহাম্মাদ হাবীবুর রহমান মামুন (সভাপতি, যুব মজলিস জেলা উত্তর শাখা), মাওলানা আশরাফ আলী (সদর উপজেলা সহ-সভাপতি) প্রমুখ।

এছাড়াও যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শাপলা চত্বরে শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইসলামের মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ চিরস্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ।

প্রামাণ্যচিত্র শাপলা চত্বর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার ও শহীদের স্মরণে কিশোরগঞ্জে তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) বাদ মাগরিব ও এশা শহরের পুরাতন থানাস্থ ইসলামি সুপার মার্কেট চত্বরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ সদর উপশাখা এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে ২০১৩ সালের ওই রাতে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিপুল সংখ্যক তাওহীদপ্রিয় জনতা উপস্থিত হয়ে ইতিহাসের সেই নৃশংসতার চিত্র প্রত্যক্ষ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। তৎকালীন সরকারের চালানো সেই অভিযানকে বর্বরোচিত গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে তারা অবিলম্বে এর সুষ্ঠু বিচার এবং প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহানের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: মাওলানা আব্দুল কাদির হাসেমী (আহ্বায়ক, শ্রমিক মজলিস জেলা শাখা), মাওলানা শফিকুল ইসলাম রুহানি (সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা শাখা), মুহাম্মাদ হাবীবুর রহমান মামুন (সভাপতি, যুব মজলিস জেলা উত্তর শাখা), মাওলানা আশরাফ আলী (সদর উপজেলা সহ-সভাপতি) প্রমুখ।

এছাড়াও যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শাপলা চত্বরে শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইসলামের মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ চিরস্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা