বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে ভাই-বোনের অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় ছবি বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে ভাই-বোনের তুচ্ছ কলহের জেরে সুমনা দাস (১৭) নামের এক কলেজছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (৯ মে) সকালে নিয়ামতপুর উপজেলা সদরের বালাহৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমনা দাস ওই গ্রামের শ্রী দুলাল দাসের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে ভাই ও বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে অভিমান করে সুমনা নিজ ঘরে গিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্নহত্যা কলেজছাত্রী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

নিয়ামতপুরে ভাই-বোনের অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে ভাই-বোনের তুচ্ছ কলহের জেরে সুমনা দাস (১৭) নামের এক কলেজছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (৯ মে) সকালে নিয়ামতপুর উপজেলা সদরের বালাহৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমনা দাস ওই গ্রামের শ্রী দুলাল দাসের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে ভাই ও বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে অভিমান করে সুমনা নিজ ঘরে গিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা