যশোর শহরের খড়কির বাহিনীর প্রধান, চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আক্তারুজ্জামান ডিকুকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে শহরের কাজীপাড়া আমতলা মোড় থেকে তাকে আটক করা হয়।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. নাসির উদ্দিন জানান, ডিকুর বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে খড়কি এলাকায় সন্ত্রাসের রাজত্ব চালাতেন ডিকু। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন। তবে তার বাহিনীর সদস্যরা এখনো খড়কি এলাকায় সক্রিয় রয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন