বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কিশোরগঞ্জে শাপলা চত্বর ট্রাজেডি স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশ : ০৬ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জে শাপলা চত্বর ট্রাজেডি স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
কিশোরগঞ্জে শাপলা চত্বরের নিহতদের স্মরণে আলোচনা সভা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে কিশোরগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ডকুমেন্টারি প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত যুব ও ছাত্র মজলিস। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঘটনার বিচার দাবি করেন এবং বিষয়টি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

মঙ্গলবার (৫ মে ২০২৬) বাদ মাগরিব কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত যুব ও ছাত্র মজলিস, কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাসেমী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল কাদির হাসেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার ইউনিট সেক্রেটারি আজিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন যুব মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান মামুন, ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি মোঃ এমদাদুল হক্ব, সাংগঠনিক সম্পাদক মোঃ বরকত উল্লাহ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফকির মাহবুবুল হক্বসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ।

বক্তারা বলেন, ৫ই মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সত্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে নিহতদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রাজনীতি শাপলা খেলাফত কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

কিশোরগঞ্জে শাপলা চত্বর ট্রাজেডি স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে কিশোরগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ডকুমেন্টারি প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত যুব ও ছাত্র মজলিস। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঘটনার বিচার দাবি করেন এবং বিষয়টি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

মঙ্গলবার (৫ মে ২০২৬) বাদ মাগরিব কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত যুব ও ছাত্র মজলিস, কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাসেমী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল কাদির হাসেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার ইউনিট সেক্রেটারি আজিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন যুব মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান মামুন, ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি মোঃ এমদাদুল হক্ব, সাংগঠনিক সম্পাদক মোঃ বরকত উল্লাহ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফকির মাহবুবুল হক্বসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ।

বক্তারা বলেন, ৫ই মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সত্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে নিহতদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা