বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা
নিহত জান্নাতুল নাঈম রুমি ও তার স্বামী

নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পরে পুলিশ নিহতের স্বামী কামাল উদ্দিনকে আটক করেছে। 

সোমবার (৪ মে) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নিজ ঘরের সিলিং ফ্যানে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।

নিহত জান্নাতুল নাঈম রুমি ফেনী জেলার দাগনভূঞা থানার সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তার স্বামী কামাল উদ্দিন পলাশ জনতা জুট মিলে চাকরি করত। সেই সুবাদে ঘোড়াশালের নতুন পাড়া এলাকার ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রুমির স্বামী কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে স্বামী কামাল উদ্দিন রুমিকে মারধর করলে তিনি রাগে অভিমানে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কামাল উদ্দিনকে আটক করে পুলিশ। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য  নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামীর পরকীয়ার কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ আসামি আত্মহত্যা পরকীয়া

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পরে পুলিশ নিহতের স্বামী কামাল উদ্দিনকে আটক করেছে। 

সোমবার (৪ মে) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নিজ ঘরের সিলিং ফ্যানে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।

নিহত জান্নাতুল নাঈম রুমি ফেনী জেলার দাগনভূঞা থানার সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তার স্বামী কামাল উদ্দিন পলাশ জনতা জুট মিলে চাকরি করত। সেই সুবাদে ঘোড়াশালের নতুন পাড়া এলাকার ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রুমির স্বামী কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে স্বামী কামাল উদ্দিন রুমিকে মারধর করলে তিনি রাগে অভিমানে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কামাল উদ্দিনকে আটক করে পুলিশ। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য  নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামীর পরকীয়ার কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা