নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে চিপসের প্যাকেটে লুকিয়ে পাচারের সময় এক হাজার পিস ইয়াবাসহ আফসার উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে, ২০২৬) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
আটকের পর আসামির দেহ তল্লাশি করা হলে তিনি নিজেই তার জিন্স প্যান্টের পকেট থেকে একটি চিপসের প্যাকেট বের করে দেন। প্যাকেটটি খুলে দেখা যায়, ভেতরে কালো কসটেপ দিয়ে অত্যন্ত সুকৌশলে মোড়ানো অবস্থায় ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট রাখা হয়েছে।
গ্রেপ্তারকৃত আফসার উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ থানার উলুচামরী (দক্ষিণ হিল্লা) গ্রামের ফরিদ আলমের ছেলে। তিনি টেকনাফ থেকে ইয়াবার এই চালানটি নিয়ে নোয়াখালীতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর ৩নং ওয়ার্ডে অভিযান চালানো হয়। সেখানে মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি 'বাঁধন পরিবহন' বাসের ভেতর তল্লাশি চালিয়ে অভিযুক্ত আফসার উদ্দিনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
মাদকের এমন অভিনব পাচার কৌশল ঠেকাতে জেলাজুড়ে ডিবি পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন