বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

গোপালগঞ্জসহ দেশজুড়ে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'

দেশজুড়ে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' ছবি: বিপ্লবী বার্তা

তৃণমূল থেকে ১২–১৪ বছরের প্রতিভাবান কিশোর-কিশোরী বাছাই করে গড়ে তোলা হবে জাতীয় মানের ক্রীড়াবিদ। 

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তৃণমূল পর্যায়ে কিশোর-কিশোরীদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচি। ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করে তাদেরকে পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আজ সিলেট-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং তাদের মেধা ও প্রতিভাকে বিকশিত করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সারা দেশের ন্যায় গোপালগঞ্জ জেলাতেও কর্মসূচিটি যথাযথ মর্যাদায় উদ্বোধন করা হয়েছে। আজ বিকাল ৩:০০টায় জেলা স্টেডিয়ামে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২ মে থেকে ১০ মে পর্যন্ত চলমান এই কর্মসূচির আওতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হবে এবং প্রতিটি ইভেন্ট থেকে মেধাবী খেলোয়াড়দের বাছাই করা হবে। নির্বাচিতদের পরবর্তীতে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচি দেশের গ্রাম-গঞ্জ থেকে প্রতিভাবান কিশোর-কিশোরীদের তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হবে, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে এবং একটি সুস্থ, সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

নতুন কুঁড়ি স্পোর্টস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৩ মে ২০২৬

গোপালগঞ্জসহ দেশজুড়ে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা