গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান বরাবরই নতুন কিছু উপহার দিয়ে দর্শকদের চমকে দিতে পছন্দ করেন। এবার তিনি হাজির হলেন এক বিরহী ‘সেকেন্ড নায়ক’ এর রূপ নিয়ে। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে প্রীতমের নতুন গান ‘সেকেন্ড নায়ক’ এর মিউজিক ভিডিও। প্রকাশের মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই দর্শক শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই সৃষ্টি।
গানটির মাধ্যমে প্রীতম যেন এক নতুন সিনেমাটিক ইউনিভার্স তৈরির আভাস দিলেন। মিউজিক ভিডিওটির সৃজনশীল নির্দেশনা ও কনসেপ্ট তৈরি করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। গানের গল্প যৌথভাবে লিখেছেন নুহাশ ও প্রীতম নিজে এবং ভিডিওটি পরিচালনা করেছেন মনজুর অনিক।
পুরো ভিডিওতে এক ধরণের ক্ল্যাসিক সিনেমার নস্টালজিয়া কাজ করেছে। এতে মহানায়ক উত্তম কুমারের সোনালী যুগের সিনেমা ‘দেয়া নেয়া’ এবং আধুনিক যুগের জনপ্রিয় ছবি ‘মনপুরা’র কিছু চমৎকার সিনেম্যাটিক মুহূর্তের অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন দর্শক। গানের মূল ভাব ফুটে উঠেছে একটি লাইনে ‘আমি তোমার জীবনের সেকেন্ড নায়ক নাকি ভিলেন’। ভিডিওজুড়ে প্রীতমকে দেখা গেছে সিএনজি চালক, মাঝি, ট্রাক চালক থেকে শুরু করে এয়ার পাইলটের মতো নানা বিচিত্র চরিত্রে; যেখানে প্রতিটি রূপেই তিনি প্রিয়তমার জন্য এক বুক ভালোবাসা আর দীর্ঘশ্বাস নিয়ে অপেক্ষা করেন।
ভিডিওর অন্যতম প্রধান আকর্ষণ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। তার উপস্থিতি ও সাবলীল অভিনয় দর্শকদের বাড়তি নজর কেড়েছে। এতে মালাইকার বিপরীতে ‘প্রথম নায়ক’ হিসেবে অভিনয় করেছেন মীর রাব্বী। ইউটিউবের কমেন্ট বক্সে দর্শকরা একে ‘বাংলাদেশি শিল্পীদের মধ্যে অন্যতম সেরা মিউজিক ভিডিও’ হিসেবে আখ্যা দিয়েছেন।
ভিডিওর শেষ দৃশ্যে দর্শকদের জন্য ছিল এক বড় চমক। সেখানে একটি নোটে ‘খোকা ২.০’ আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রীতমের পুরনো ও তুমুল জনপ্রিয় গান ‘খোকা’র এই সিক্যুয়েলের আভাস মুহূর্তেই ভক্তদের মাঝে বাড়তি উত্তাপ ছড়িয়ে দিয়েছে।
গানটির মিউজিক প্রোডাকশন ও কম্পোজিশন করেছেন প্রীতম নিজেই। এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ছিলেন সমরেশ মুখার্জি। সব মিলিয়ে ‘সেকেন্ড নায়ক’ বর্তমান সময়ের একঘেয়ে গানের ভিড়ে দর্শক শ্রোতাদের মাঝে আলাদা একটি মাত্রা যোগ করেছে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন