বিপ্লবী বার্তা

মূল পাতা

বিনোদন

পুণ্যকে জড়িয়ে ‘মা পরী’র হাসি

প্রকাশ : ০১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পুণ্যকে জড়িয়ে ‘মা পরী’র হাসি
পরীমণি ও তার ছেলে পুণ্য। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি মানেই যেন আলোচনায় থাকা। তবে সব আলোচনা ছাপিয়ে এখন তার পৃথিবী জুড়ে রয়েছে দুই সন্তান। প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ছেলে পূণ্যর সঙ্গে তোলা কিছু স্নিগ্ধ ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই নায়িকা, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, মা ও ছেলে দুজনেই সেজেছেন রঙিন পোশাকে। পরীমণির পরনে ছিল বেগুনি রঙের সুতি শাড়ি, আর চুলে গোঁজা ছিল সাদা ও বেগুনি রঙের ফুল। অন্যদিকে ছোট্ট পূণ্য সেজেছিল খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবিতে। প্রতিটি ছবিতেই মা ও ছেলের নির্মল হাসির পাশাপাশি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে। কখনো সিঁড়িতে বসে, আবার কখনো ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন ছোট একটি শব্দ ‘আমার’।

পরীমণির এই স্নিগ্ধ রূপ এবং ছেলেকে নিয়ে এমন সুন্দর মুহূর্ত দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘মাশাল্লাহ, নারীর আসল সৌন্দর্য হলো তার কোলে সন্তান নিয়ে হাসিখুশি থাকা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে মা পরী হিসেবে অনেক সুন্দর লাগে।’

বর্তমানে পেশাগত কাজের ব্যস্ততার পাশাপাশি দুই সন্তানের লালন-পালনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন পরীমণি। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ‘সিংগেল মাদার’ হিসেবে দুই সন্তানকে নিয়ে তার এই পথচলা নেটিজেনদের কাছে বেশ প্রশংসিত হচ্ছে। ক্যারিয়ারের চেয়েও মাতৃত্ব যে এখন তার জীবনের প্রধান অগ্রাধিকার, তা বারবার ফুটে উঠছে তার কাজে ও সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রী পরীমণি পুণ্য মা ছেলে

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০১ মে ২০২৬

পুণ্যকে জড়িয়ে ‘মা পরী’র হাসি

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা