বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

রাজউকের হানা

রাজধানীর আফতাবনগরে হঠাৎ বন্ধ মিনা বাজার

রাজধানীর আফতাবনগরে হঠাৎ বন্ধ মিনা বাজার
অভিযানের পর বন্ধ আফতাবনগরের বি ব্লক সংলগ্ন মিনা বাজার। ছবি: বিপ্লবী বার্তা

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা আফতাবনগরে নকশাবহির্ভূত বাণিজ্যিক স্থাপনা ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ বুধবার দুপুর আনুমানিক ১২ঘটিকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান ও রাজউকের অথরাইজড অফিসার হাসানুর রেজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। একসময় নিরিবিলি আবাসিক এলাকা হিসেবে পরিচিত আফতাবনগরে বর্তমানে অসংখ্য নামি-দামি সুপার শপ, ফুটওয়্যার ও ফার্নিচার শোরুম গড়ে উঠলেও রাজউক বলছে, এর বড় একটি অংশই আইন মেনে করা হয়নি।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আবাসিক এলাকার প্রধান সড়কে যানজট নিরসন এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখা গেছে, অনেক প্রতিষ্ঠান তাদের ভবনের নির্ধারিত পার্কিং স্পেসে মালামাল স্তূপ করে রাখছে এবং গ্রাহকদের গাড়ি মূল সড়কে পার্কিং করার সুযোগ দিচ্ছে, যা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, রাজউকের অনুমতি ছাড়াই আবাসিক এলাকায় একতলা বিশিষ্ট একাধিক অস্থায়ী ভবন নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে, যা আইনত সম্পূর্ণ অবৈধ।

অভিযানের অংশ হিসেবে বি-ব্লকে অবস্থিত মিনা বাজারসহ একাধিক অনুমোদনহীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে ওই ব্লকের সান্দ্রা নামক একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং আবাসিক এলাকায় অবস্থিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তাদের পার্কিং স্পেসে মালামাল রাখায় তাদেরও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে বি ব্লক সংলগ্ন অধিকাংশ একতলা শেডবিশিষ্ট দোকানগুলো বন্ধ দেখা যায়।

এদিকে উচ্ছেদ অভিযান নিয়ে মিনা বাজারের সংশ্লিষ্ট ভবনের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তারা ইস্টার্ন হাউজিংয়ের অনুমতি এবং তৎকালীন সরকারি নিয়ম মেনেই একতলা শেড নির্মাণ করেছিলেন।

তবে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট জানান যে, বর্তমানে আইন পরিবর্তিত হয়েছে এবং আবাসিক প্লটে নকশাবহির্ভূত কোনো বাণিজ্যিক স্থাপনা রাখার সুযোগ নেই। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আরও জানান, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে এবং পরবর্তীতে যারা আইন অমান্য করবেন, তাদের বড় অঙ্কের জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।

আফতাবনগর রাজউক মিনা বাজার ইনসেপ্টা ম্যাজিস্ট্রেট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজধানীর আফতাবনগরে হঠাৎ বন্ধ মিনা বাজার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা