বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন। ছবি: বিপ্লবী বার্তা

সাতক্ষীরা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো “বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬”। সোমবার (২৮ এপ্রিল ) সকাল ১০ টায় কলেজ চত্বরে সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে উক্ত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্যাহ, কলেজের শিক্ষক পর্ষদ এর সম্পাদক, প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। 

এসময় বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাহমুদুল কবীরসহ সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, হামদ, নাতে রাসুল, উপস্থিত বক্তৃতা, জ্ঞান জিজ্ঞাসা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এতে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সন্দীপ দাস।

আলোচনা সভা উদ্বোধন সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সাতক্ষীরা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো “বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬”। সোমবার (২৮ এপ্রিল ) সকাল ১০ টায় কলেজ চত্বরে সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে উক্ত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্যাহ, কলেজের শিক্ষক পর্ষদ এর সম্পাদক, প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। 

এসময় বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাহমুদুল কবীরসহ সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, হামদ, নাতে রাসুল, উপস্থিত বক্তৃতা, জ্ঞান জিজ্ঞাসা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এতে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সন্দীপ দাস।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা