ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।
দর্শনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল ৯টা ২০ মিনিট থেকে আগামী ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে সব ধরনের যাত্রী পারাপার বন্ধ থাকবে। আগামী ৩০ এপ্রিল থেকে পুনরায় স্বাভাবিকভাবে যাত্রী চলাচল শুরু হবে।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই তুহিন জানান, ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্বাচনের কারণে যাত্রী চলাচলে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা এই সময়ের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় নিজ দেশে ফিরে যেতে পারবেন।
ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর। এর ফলে দুদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন