বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের প্রেস ব্রিফিং

নতুন কুঁড়ি স্পোর্টস প্রেস-ব্রিফিং । ছবি: বিপ্লবী বার্তা

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী ২ মে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। এই মেগা ইভেন্টটি সাতক্ষীরা জেলায় সফলভাবে সম্পন্ন করতে এবং প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই বিশেষ কার্যক্রমের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করা। নিবিড় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা বাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, নতুন কুঁড়ি স্পোর্টস শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। এই আয়োজন সফল করতে তিনি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও সক্রিয় সহযোগিতা কামনা করেন।

মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২ মে সারা দেশে একযোগে ৮টি ইভেন্টে এই স্পোর্টস কার্যক্রমের উদ্বোধন করবেন। সাতক্ষীরা জেলা থেকেও যাতে জাতীয় মানের খেলোয়াড় উঠে আসতে পারে, সে লক্ষ্যে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে।

ব্রিফিংয়ে কার্যক্রমটির সফল বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন:

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস ও শরীফ আসিফ রহমান (শিক্ষা ও আইসিটি)।

জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বক্তারা তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই ইভেন্টের প্রচার বাড়িয়ে জনসচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান নতুন কুঁড়ি প্রেস-ব্রিফিং

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের প্রেস ব্রিফিং

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা