বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডে গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময়

গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময় ছবি: বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে সম্প্রতি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা চার হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে গ্রামবাসীর সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছে পুলিশ প্রশাসন। রোববার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর দাখিল মাদ্রাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে মান্দা-নিয়ামতপুর সার্কেল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, "এই নৃশংস হত্যাকাণ্ডের পর থানা পুলিশ, জেলা পুলিশ, ডিবি ও গোয়েন্দা বাহিনী নিরলস কাজ করেছে। আপনাদের সহযোগিতায় আমরা দ্রুত সময়ের মধ্যে আসামি শনাক্ত ও অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি।"

তিনি গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় এবং কোনো প্রতারক চক্র যেন ভয় দেখিয়ে গ্রামবাসীকে ফোন করে প্রতারিত করতে না পারে, সেদিকে পুলিশের সতর্ক দৃষ্টি রয়েছে।

মতবিনিময়কালে নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন কান্নায় ভেঙে পড়লে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন রুমন আহমেদ ইফতি। তিনি নিরীহ মানুষদের হয়রানি না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম মাহাবুবুর রহমানের সঞ্চালনায় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে পুলিশের কর্মকর্তা ও গ্রামবাসী মিলে হত্যাকাণ্ডের শিকার হওয়া চারজনের কবর জিয়ারত করেন। সেখানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সম্প্রতি নিয়ামতপুরের এই গলাকাটা হত্যাকাণ্ডের ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। বর্তমানে পুলিশি তৎপরতায় এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে।

হত্যাকান্ড পুলিশ গ্রামবাসী মতবিনিময়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডে গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে সম্প্রতি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা চার হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে গ্রামবাসীর সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছে পুলিশ প্রশাসন। রোববার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর দাখিল মাদ্রাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে মান্দা-নিয়ামতপুর সার্কেল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, "এই নৃশংস হত্যাকাণ্ডের পর থানা পুলিশ, জেলা পুলিশ, ডিবি ও গোয়েন্দা বাহিনী নিরলস কাজ করেছে। আপনাদের সহযোগিতায় আমরা দ্রুত সময়ের মধ্যে আসামি শনাক্ত ও অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি।"

তিনি গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় এবং কোনো প্রতারক চক্র যেন ভয় দেখিয়ে গ্রামবাসীকে ফোন করে প্রতারিত করতে না পারে, সেদিকে পুলিশের সতর্ক দৃষ্টি রয়েছে।

মতবিনিময়কালে নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন কান্নায় ভেঙে পড়লে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন রুমন আহমেদ ইফতি। তিনি নিরীহ মানুষদের হয়রানি না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম মাহাবুবুর রহমানের সঞ্চালনায় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে পুলিশের কর্মকর্তা ও গ্রামবাসী মিলে হত্যাকাণ্ডের শিকার হওয়া চারজনের কবর জিয়ারত করেন। সেখানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সম্প্রতি নিয়ামতপুরের এই গলাকাটা হত্যাকাণ্ডের ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। বর্তমানে পুলিশি তৎপরতায় এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা