গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম সন্দেহে ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিতভাবে ১৪৩ জন হাম আক্রান্ত এবং ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন রোগী রয়েছে। একই সময়ে হাম ও সন্দেহভাজন হামে ৮ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন নিশ্চিতভাবে আক্রান্ত ছিল।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬০৩ জন এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন। এ সময়ে নিশ্চিত হাম ও সন্দেহভাজন মিলিয়ে মোট ২৫৯ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে শুধু ঢাকায়ই সর্বোচ্চ মৃত্যু হয়েছে। রাজধানীতে সন্দেহভাজন হামে ১০২ শিশু এবং নিশ্চিত হামে ২৮ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন