বিপ্লবী বার্তা

মূল পাতা

ট্যুরিজম

সন্দ্বীপে স্পিডবোট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির স্মারকলিপি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে স্পিডবোট ভাড়া অযৌক্তিক ও অবৈধভাবে বৃদ্ধির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২০ এপ্রিল) সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি উপজেলা প্রশাসনের উপস্থিতিতে রাজনৈতিক প্রতিনিধি ও স্পিডবোট মালিকদের এক সভায় কুমিরা–গুপ্তছড়া রুটে জনপ্রতি ভাড়া ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কারণ দেখানো হলেও এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী হিসেবে উল্লেখ করেছে এনসিপি।

ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে তিনটি প্রধান যুক্তি তুলে ধরে দলটি জানায়, নৌ-যানের ভাড়া নির্ধারণ বা পরিবর্তনের আইনি ক্ষমতা একমাত্র বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-এর। উপজেলা প্রশাসনের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ আইনগতভাবে বৈধ নয়।
এছাড়া, সন্দ্বীপের সাধারণ মানুষ ইতোমধ্যেই যাতায়াত সংকটে ভুগছে উল্লেখ করে বলা হয়, সরকারি গেজেট ছাড়া ভাড়া বাড়ানো হলে তা যাত্রীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে অভিযোগ করা হয়, ঘাট ইজারাদার ও কিছু স্বার্থান্বেষী মহলের প্রভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বর্ধিত ভাড়া সম্পূর্ণ প্রত্যাখ্যান করে এনসিপি দাবি জানিয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ২৫০ টাকা ভাড়া বহাল রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে কোনো গেজেট প্রকাশ করা হচ্ছে।
পাশাপাশি , দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে ভাড়া কমানো না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।

প্রতিবাদ এনসিপি ভাড়া বৃদ্ধি স্মারকলিপি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সন্দ্বীপে স্পিডবোট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির স্মারকলিপি

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে স্পিডবোট ভাড়া অযৌক্তিক ও অবৈধভাবে বৃদ্ধির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২০ এপ্রিল) সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি উপজেলা প্রশাসনের উপস্থিতিতে রাজনৈতিক প্রতিনিধি ও স্পিডবোট মালিকদের এক সভায় কুমিরা–গুপ্তছড়া রুটে জনপ্রতি ভাড়া ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কারণ দেখানো হলেও এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী হিসেবে উল্লেখ করেছে এনসিপি।

ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে তিনটি প্রধান যুক্তি তুলে ধরে দলটি জানায়, নৌ-যানের ভাড়া নির্ধারণ বা পরিবর্তনের আইনি ক্ষমতা একমাত্র বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-এর। উপজেলা প্রশাসনের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ আইনগতভাবে বৈধ নয়।
এছাড়া, সন্দ্বীপের সাধারণ মানুষ ইতোমধ্যেই যাতায়াত সংকটে ভুগছে উল্লেখ করে বলা হয়, সরকারি গেজেট ছাড়া ভাড়া বাড়ানো হলে তা যাত্রীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে অভিযোগ করা হয়, ঘাট ইজারাদার ও কিছু স্বার্থান্বেষী মহলের প্রভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বর্ধিত ভাড়া সম্পূর্ণ প্রত্যাখ্যান করে এনসিপি দাবি জানিয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ২৫০ টাকা ভাড়া বহাল রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে কোনো গেজেট প্রকাশ করা হচ্ছে।
পাশাপাশি , দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে ভাড়া কমানো না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা