বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

যশোরে জিয়ার স্মৃতিধন্য খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ার স্মৃতিধন্য খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী। ছবি: বিপ্লবী বার্তা

যশোরের শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শুক্রবার দুপুরে জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি খালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জানানো হয়, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এই উলাশী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সঙ্গে ওইদিন যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, "বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই উন্নয়ন কার্যক্রমে কোনো ব্যক্তি বা দল বিশেষ লাভবান হবে না, বরং স্থানীয় সাধারণ মানুষের দীর্ঘদিনের পানির সমস্যার স্থায়ী সমাধান হবে।"

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে খাল দখল করে রেখেছে। খালের দখল ও দূষণ প্রতিরোধের পাশাপাশি ভবিষ্যতে আর কেউ যেন অবৈধ দখলে লিপ্ত হতে না পারে, সরকার সেই কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।"

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালটির পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী খাল পরিদর্শন জিয়ার স্মৃতি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

যশোরে জিয়ার স্মৃতিধন্য খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শুক্রবার দুপুরে জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি খালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জানানো হয়, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এই উলাশী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সঙ্গে ওইদিন যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, "বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই উন্নয়ন কার্যক্রমে কোনো ব্যক্তি বা দল বিশেষ লাভবান হবে না, বরং স্থানীয় সাধারণ মানুষের দীর্ঘদিনের পানির সমস্যার স্থায়ী সমাধান হবে।"

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে খাল দখল করে রেখেছে। খালের দখল ও দূষণ প্রতিরোধের পাশাপাশি ভবিষ্যতে আর কেউ যেন অবৈধ দখলে লিপ্ত হতে না পারে, সরকার সেই কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।"

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালটির পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা