বিপ্লবী বার্তা

মূল পাতা

ধর্ম ও জীবন

অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে মোটা অংকের জরিমানা

হজ চিত্র। ছবি: সংগ্রহীত

পবিত্র হজের শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে অনুমতিহীন বা অবৈধভাবে হজ পালনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। হজ পারমিট ছাড়া হজের চেষ্টা করা বা ভিজিট ভিসাধারীদের অবৈধভাবে হজে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকার বেশি) জরিমানার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি সরকারের দেওয়া তথ্যমতে, আগামীকাল ১৮ এপ্রিল থেকে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত এই বিশেষ কড়াকড়ি বহাল থাকবে। মূল হজের সময় ভিড় নিয়ন্ত্রণ এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী অপরাধের ধরনভেদে শাস্তির মাত্রা নির্ধারণ করা হয়েছে: অবৈধ হজযাত্রী: বৈধ পারমিট ছাড়া হজের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। নিষিদ্ধ সময়ে কোনো ভিজিট ভিসাধারী মক্কায় প্রবেশ বা অবস্থান করলে তাকেও ২০ হাজার রিয়াল অর্থদণ্ড গুনতে হবে।

সবচেয়ে বড় অংকের জরিমানা গুনতে হবে তাদের, যারা অবৈধভাবে হজে প্ররোচনা দেবেন। পরিবহন সুবিধা, আবাসন ব্যবস্থা বা কোনোভাবে সহায়তা করলে জরিমানার পরিমাণ ১ লাখ রিয়াল পর্যন্ত হতে পারে। অপরাধের মাত্রাভেদে এই অংক আরও বাড়তে পারে।

আর্থিক জরিমানা ছাড়াও অবৈধভাবে মক্কায় প্রবেশকারী বা ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের তাৎক্ষণিক নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তাদের ওপর পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া অবৈধ হজযাত্রী বহনে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের পবিত্রতা এবং শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। তাই অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা এড়াতে নির্দিষ্ট নিয়ম মেনে এবং বৈধ অনুমতির মাধ্যমেই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বিশ্বজুড়ে মুসলিমদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

জরিমানা হজ মক্কা ধর্ম

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে মোটা অংকের জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা