কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেইএন) বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষক। তারা হলেন সহকারী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন এবং বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। ২০২৬ সালের এপ্রিল থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত দুই বছর মেয়াদী এই কমিটি দায়িত্ব পালন করবে।
দেশের শীর্ষস্থানীয় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার আধুনিকায়ন এবং ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবিলায় এই নেটওয়ার্কটি দীর্ঘদিন ধরে কাজ করছে।
নেটওয়ার্কটির প্রধান কাজগুলো হলো:
যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি।
গবেষণা কার্যক্রম জোরদার ও একাডেমিক অংশীদারিত্ব।
সাংবাদিকতার সমসাময়িক জ্ঞান বিনিময় ও কনফারেন্স আয়োজন। ডিডব্লিউ (DW) একাডেমির পৃষ্ঠপোষকতায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন।
কমিটিতে দ্বিতীয়বারের মতো মনোনীত হওয়ায় সন্তোষ প্রকাশ করে ড. মো. বেলাল হুসাইন বলেন, “গবেষণা এবং পেশাগত উন্নয়নের মাধ্যমেই আমাদের মূল লক্ষ্য বাস্তবায়িত হবে। আমার বিশ্বাস, এই কমিটি ডিজিটাল রূপান্তরের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এবং একাডেমিক অংশীদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, “সিজেইএন মূলত শিক্ষকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। পারস্পরিক যোগাযোগ ও গবেষণার মাধ্যমেই আমরা শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব।”
সিজেইএন বাংলাদেশ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নেটওয়ার্কিং জোরদার এবং সাংবাদিকতা শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃত।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন