বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা। ছবি: বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন ওই গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইকবাল হোসেনকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, ইকবাল হোসেন একসময় প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দীর্ঘ দিন ধরে ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার সঙ্গে কারও কোনো শত্রুতা থাকার কথা নয় বলে দাবি পরিবারের সদস্যদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আসামি হত্যাকাণ্ড

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন ওই গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইকবাল হোসেনকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, ইকবাল হোসেন একসময় প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দীর্ঘ দিন ধরে ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার সঙ্গে কারও কোনো শত্রুতা থাকার কথা নয় বলে দাবি পরিবারের সদস্যদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা