বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে

ছাত্রদল নেতার উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি

আহত ছাত্রদল নেতা রিপন। ছবি: বিপ্লবী বার্তা

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস রিপনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। গত ২৪শে মার্চ রাতে সংগঠিত এই নৃশংস হামলার ঘটনায় রিপনের মা ঝর্ণা বেগম বাদী হয়ে ৩০ মার্চ রাজাপুর থানায় মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বর্তমানে গুরুতর আহত ওই ছাত্রদল নেতা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় প্রধান আসামি মাহমুদ হাওলাদার একটি চুরি হওয়া অটোরিক্সার ব্যাটারি ফেরত নেওয়ার কথা বলে রিপনকে মোবাইল ফোনে কল করে তাদের বাড়িতে ডাকেন। রাত সোয়া ৮টার দিকে রিপন তার দুই সহযোগী ফারুক ও বাবুল হাওলাদারকে নিয়ে সাকরাইল এলাকায় মাহমুদের বাড়ির উঠানে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে রিপনের দুই হাতের কব্জির ওপরের অংশে কোপ দিলে হাড় ভেঙে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে তার কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আহত রিপনকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ও আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মূল ঘটনা আড়াল করতে মামলার অন্যতম আসামি খুকু বেগম ঝালকাঠি আদালতে রিপন ও তার সহযোগীদের জড়িয়ে একটি পাল্টা (কাউন্টার) মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

রিপনের মা অভিযোগ করে জানান, হামলার প্রায় ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছে। এই পরিস্থিতিতে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা চলছে এবং তারা এলাকায় প্রকাশ্যে নেই। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ হামলা ছাত্রদল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

ছাত্রদল নেতার উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা