কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোববার (৯ ফেব্রুয়ারি) শেষ বিকালে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মোড় হতে আধা কিলোমিটার দুরে ফুলবাড়ী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এক নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জাতীয় পাটির আহবায়ক ও কুড়িগ্রাম ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ আলহাজ্ব মোঃ পনির উদ্দিন আহমেদ।
উপজেলা শাখা জাতীয় পাটির আহবায়ক আজিজার রহমানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ আলহাজ্ব মোঃ পনির উদ্দিন আহমেদ, জেলা জাতীয় পাটির সদস্য সচিব এস কে বাবু, উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি খন্দকার মইনুল হক, আহবায়ক মোঃ জামাল বিএসসি ও সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর মিয়া প্রমূখ। নির্বাচনী গণমিছিল ও জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে যোগদান দেন।
প্রধান অতিথি বক্তব্যে জাতীয় পাটির মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদ বলেন, 'আমি এমপি থাকাকালীন সময়ে দেশে করোনার কারণে সরকারের উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হয় তাই আপনাদের অনেক কাজ করার ইচ্ছা থাকলেও করতে পারি নাই।'
তিনি আরও বলেন, 'বর্তমানে আমাকে যদি লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আপনাদের ফুলবাড়ীর উন্নয়ন আমি করব।'
এই আশাবাদ রেখে ১২ তারিখে লাঙ্গল মার্কার পক্ষে ভোট চেয়ে বক্তব্য শেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে জনসভার সমাপ্ত ঘোষণা করেন।

