গোপালগঞ্জে-১ আসনে ট্রাক প্রতিকের প্রার্থী কাবির মিয়ার নির্বাচনী মিছিল
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জ-১ আসনে গণাধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো: কাবির মিয়া ট্রাক প্রতীকের পক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে-১০টায় উপজেলার কমলাপুর ব্রীজ হতে একটি নির্বাচনী মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

কয়েকশত মহিলাসহ কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেন। উল্লেখ্য, গণাধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো: কাবির মিয়া প্রায় ১১ মাস কারাবন্দী রয়েছে। 

কারাবন্দি থাকা অবস্থায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।